• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজার প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২৬, ১৮:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সৈকতশহর কক্সবাজারে। শহরের সাড়ে পাঁচ শতাধিক হোটেল-মোটেলের ৮০ শতাংশের বেশি কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। সামনের দিনগুলোতে শতভাগ কক্ষ বুকিংয়ের সম্ভাবনা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। এতে দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে পর্যটন খাতে চাঙাভাব ফেরার আশা করছেন তাঁরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শীতল সাগর আর সৈকতের মনোরম পরিবেশ উপভোগ করতে আগেভাগেই কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকেরা। সাধারণত নভেম্বর থেকে শুরু হয় পর্যটন মৌসুম। তবে মৌসুম শুরুর আগেই দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে সৈকতে বেড়েছে পর্যটকের উপস্থিতি। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ভিড়ও বেড়েছে স্বাভাবিক সময়ের তুলনায়। সংশ্লিষ্টদের ধারণা, বর্তমানে অন্তত এক লাখ পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন।

সৈকতের বিস্তীর্ণ বালিয়াড়িতে ঘোরাঘুরির পাশাপাশি ঘোড়ায় চড়া, বিচবাইক ও জেটস্কিতে ভ্রমণ করে বিনোদন উপভোগ করছেন পর্যটকেরা। কেউ সাগরের পানিতে গোসল করছেন, কেউবা সৈকতের কিটকটে বসে উপভোগ করছেন সাগরের হিমেল বাতাস। অনেকে আবার ভ্রমণের স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরপাড়।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, গত জুনের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া মন্দাভাব কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে দুর্গাপূজার ছুটিতে। ছুটির শুরুতেই প্রত্যাশিত পর্যটক সমাগম হওয়ায় সামনের দিনগুলোতে ভিড় আরও বাড়তে পারে। তবে ভিড়ের কারণে সম্ভাব্য হয়রানি ও দুর্ভোগ এড়াতে হোটেল বুকিংসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কক্সবাজার ভ্রমণের পরামর্শ দিয়েছেন তাঁরা।

এদিকে বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সৈকতে দায়িত্ব পালনকারী লাইফগার্ড কর্মী ও নিরাপত্তাকর্মীরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি করছেন। পর্যটকদের সাগরে গোসলের সময় লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ঘোড়াঘাটের চার ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ হোসেন

সী সেইফ লাইফগার্ড সংস্থা, কক্সবাজারের লাইফগার্ড কর্মী মো. শুক্কুর আলী জানান, ছুটিতে পর্যটকের চাপ বাড়ায় সৈকতে নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং লাইফগার্ডদের নির্দেশনা মেনে সাগরে নামা জরুরি।

এদিকে দুর্গাপূজার ছুটির পাশাপাশি আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ঘিরেও কক্সবাজার সৈকতে পূজারি ও পর্যটকদের ব্যাপক সমাগমের সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএস/

  • দুর্গাপূজা
এ সম্পর্কিত আরও খবর
দুর্গাপূজা ঘিরে সুযোগসন্ধানীদের বিরুদ্ধে পুলিশের কড়া নজরদারি: ডিআইজি
দুর্গাপূজা ঘিরে সুযোগসন্ধানীদের বিরুদ্ধে পুলিশের কড়া নজরদারি: ডিআইজি
কুমিল্লা সেক্টরের ১৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
কুমিল্লা সেক্টরের ১৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
দিনাজপুরে ১ হাজার ৩১৭ মণ্ডপে দুর্গাপূজা
দিনাজপুরে ১ হাজার ৩১৭ মণ্ডপে দুর্গাপূজা
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।